শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করেছেন সিলেটে-পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয়ে সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, নতুন বছর হবে সম্প্রীতির ও সহিষ্ণুতার।কাদাছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে। আগামি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার চায় একটা ফ্রি ফেয়ার নির্বাচন। এখানে সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় তিনি বলেন, এদেশের জনগণ খুব শেয়ানা, তারা ভোট দিতে কখনও ভুল করে না। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে কড়া নিরাপত্তায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সিলেটেও শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।

এছাড়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে বাঙালির প্রাণজ উৎসব পহেলা বৈশাখ পালন করছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain