শিরোনাম :
শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী

সিলেটের ওসমানীনগরে সাংবাদিক পরিচয়দানকারী যুবক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটের ওসমানীনগরে কাওছর আহমদ(৩০) নামের এক ভূয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজারে একটি ভাঙ্গারী দোকানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সপোর্দ করে। এ ঘটনায় ওসমানীনগর থানায় কাওছারকে আসামী করে একটি (মামলা নং-২২) দায়ের করা হয়। গ্রেফতারকৃত কাওছার উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৮টার দিকে উজেলার গোয়ালাবাজারে এম রইছ রুবেলের মালিকানাধীন ভাঙ্গারীর দোকান রুবেল এন্টার প্রাইসে যায় কতীথ সাংবাদিক কাওছার। দোকানের ভেতর একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ধারণ করতে থাকে কাওছার। দোকানের মালিকসহ উপস্থিত লোকজন তাকে কোন পত্রিকার সাংবাদিক সেই পরিচয় সহ সাংবাদিকতার পরিচয়পত্র দেখাতে বলেন। সে ইনফো টিভি চ্যাানেল নামের একটি টিভির সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। বিষয়টি স্থানীয় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলমগীর হোসেনকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ভাঙ্গারী দোকানে গিয়ে পুনরায় কথিত সাংবাদিক কছারকে জিজ্ঞাসাবদ করলে তার কথাবার্তায় অসংলগ্নতা সহ মিথ্যে পরিচয়দানকারী প্রতারক সন্দেহ মনে হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভূয়া সাংবাদিক কাওছারের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain