শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে রেলের কর্মকর্তা আহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া ঢিলের আঘাতে ট্রেনের পরিচালকের মাথা ফেটে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তির নাম আবদুল লতিফ। তিনি ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচালকের দায়িত্বে ছিলেন। আবদুল লতিফের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায়।

বুধবার সকালে আবদুল লতিফ বলেন, গতকাল তিনি আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রেনটি মোগলাবাজার স্টেশন অতিক্রম করার সময় তিনি জানালার পাশের আসনে বসা ছিলেন। গরমের কারণে জানালাটি খোলা ছিল। স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি ঢিল এসে তাঁর মাথায় লাগে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে সিলেটে পৌঁছার পর তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাঁর মাথায় দুটি সেলাই লেগেছে।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে তারা সিলেট জিআরপি থানার পুলিশকে বিষয়টি জানান। কিছু খারাপ প্রকৃতির লোক এ ধরনের অপকর্ম করে থাকেন। এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain