শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জামালগঞ্জে এড. রনজিত সরকারের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট রনজিত সরকার জামালগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং গনসংযোগ করেন। রবিবার (২৩ এপ্রিল) সারাদিন জামালগঞ্জের বিভিন্ন জায়গায় এই ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগ করেন।

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে রনজিত সরকার বলেন, এবছরের ঈদ আমাদের জীবনে অন্য রকম এক আনন্দ দিয়ে গেছে বলে মনে হয়। কারন গত কয়েক বছর ধরে আমাদের ঈদ উৎসব একটা ভালো কাটেনি প্রথম দুই বছর গেল করোনা। করোনা থেকে উঠতে না উঠতেই বন্যায় আক্রান্ত হয়েছি। বন্যায় আক্রান্ত হওয়ার পর পরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট-সুনামগঞ্জের মানুষকে দেখতে এসেছেন তাদের দুঃখের সাথী হয়েছেন শুরু থেকেই ত্রাণ বিতরণসহ বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। পুর্নবাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। দলের নেতা কর্মীদেরকে বলে দিয়েছেন যেন সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। আমরা আপনাদের সাথে সব সময় আছি আগামী দিনগুলিতেও থাকবো। যত দিন বেছেঁ থাকবো আপনাদের পাঁশে থেকে সেবা করে যাবো।
তিনি আরো বলেন, দেশে যত উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার অবদানেই হয়েছে। আপনারা জননেত্রীর জন্য দোয়া করবেন তাকে যেন ঈশ্বর তাঁকে দীর্ঘায়ু দান করেন।

এই সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ উপজেলা মৎসজীবীলীগের সভাপতি জাবেদ আহমেদ, জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মোস্তফা কামাল, বোরহান উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবীকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুকন মিয়া, জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী, ভীমখালী ইউনিয়ন আওয়ামিলীগ ২ নং ওয়ার্ডের সভাপতি ফজলুল করিম, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শিরিন আহমেদ, বেহেলী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য আলমগীর, জামালগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল, ৮ নং ওয়ার্ড সদর ইউনিয়ন সাবেক মেম্বার সুহেল, লাল বাজার সাবেক মেম্বার তফুর মিয়া, বেহেলী ইউনিয়ন এর মেম্বার জালাল উদ্দিন, মেম্বার আবুল কাশেম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মানব সম্পাদক উন্নয়ন বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ ফাহিম, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা লিমন প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain