শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

মাধবপুরে ছেলের মার্বেল খেলা নিয়ে বিরোধে খুন হলেন মা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে ছেলের মার্বেল খেলা নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত হয়েছেন মা। এতে আহত হন আরও তিনজন।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মিনারা খাতুন (৪৭)। তিনি ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে তোফায়েল ও আব্দুস সালামের ছেলে শামীম মিয়ার মধ্যে মার্বেল খেলা নিয়ে সোমবার বিকেলে বিরোধ দেখা দেয়। এনিয়ে তাদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে শফিক মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সালামের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় আব্দুস সালাম (৫৫), তার স্ত্রী মিনারা খাতুন, ছেলে শামীম মিয়া (১৮) ও এক শিশু আহত হন।

খবর পেয়ে মনতলা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মিনারা খাতুন মারা যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain