শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

সিলেটে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ একজন আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগর থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।সোমবার রাতে নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে দুলাল মিয়া (৩১) নামের যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ধৃত আসামির বরাত দিয়ে পুলিশ জানায়, দুলাল মিয়া সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে এনে সিলেট নগরে বিক্রি করতেন।

তার বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, মহানগর এলাকায় ডিবি টিম-৩ টহল ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে শাহপরান থানাধীন শিবগঞ্জ পয়েন্টে অবস্থানকালে তারা জানতে পারেন নগরের শাহজালাল উপশহর এলাকায় জি-ব্লকে দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন; সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফজলুর রহমান, এসআই (নি.) জয়ন্ত কুমার দে, এএসআই (নি.) মো. দেলোয়ার হোসেন, কনস্টেবল জীবেন্দ্র চন্দ্র, কনস্টেবল রওশন উদ্দিন, কনস্টেবল জায়েদুল হাসান ও কনস্টেবল জাহাঙ্গীর আলম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain