শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট ৪৮ বিজিবি কর্তৃক অভিযানে ভারতীয় শাড়ী ও চশমা আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী এবং চশমা (সানগ্লাস) আটককেরা হয়ছে। গত ২৪ এপ্রিল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন মন্দিরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল কর্তৃক ৮১,৯১,৮০০/- (একাশি লক্ষ একানব্বই হাজার আটশত) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও চশমা (সানগ্লাস) আটক করে ।

এবিষয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখ ২০৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন মন্দিরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে। এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও চশমা (সানগ্লাস) নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উল্লেখিত মালামাল রেখে পলায়ন করলে বিজিবি কর্তৃক উক্ত মালামাল আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain