শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

জকিগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

জকিগঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উৎফল বড়ুয়া :: সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া বিচারিক কাজে বিজ্ঞ আদালতকে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশ সিলেট অধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ এপ্রিল ২০২৩ তারিখ জকিগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লবিব আহমদ(৪২), পিতা-মৃত তাহির আলী, সাং-পশ্চিম লোহারমহল,থানা- জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করতে সক্ষম হয।

মামলা সূত্রে জানা যায় সাজাপ্রাপ্ত লবিব বিয়ানীবাজার থানার ২০১৩ সাল থেকে মাদক মামলার পলাতক আসামি। উক্ত মামলায় ২০২২ সালের ২৭ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালত, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৩(খ) এ দোষী সাব্যস্ত করে আসামি লবিব আহমদ কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০( দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ আসামির লবিবের বিরুদ্ধে উক্ত সাজা পরোয়ানা ছাড়াও জকিগঞ্জ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain