শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের লাখাই উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও উভয়পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের আবু সালেহের ছেলে।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও মোড়াকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিরা মিয়ার সঙ্গে সাবেক সদস্য মুজিবুর রহমানের পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বুধবার বেলা ১১টায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে মুজিবুর রহমান পক্ষের জহিরুল ইসলামসহ উভয়পক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন।

পরে জহিরুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের মধ্যে কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন ও অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনার পর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

একজন নিহতের খবর নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, সংঘর্ষের ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain