শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আনোয়ারুজ্জামান’র সাথে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা কমিটির মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) নগরীর মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে সংগঠনের সহ-সভাপতি বাবু কানুলাল পালের যুক্তরাজ্য সফর উপলক্ষে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা কমিটির উদ্যোগে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট নগরীর মহাজনপট্রি এলাকায় সংগঠনের জেলা কমিটির চেয়ারম্যান আ ম ন জামান চৌধুরীর সভাপতিত্বে ও টিটু চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-সংগঠনের সহ-সভাপতি বাবু কানুলাল পাল, সংরক্ষিত আসনের মহিলা কমিশনার দীবা রাণী দে বাবলী, শাহীন আহমেদ, আমিনুল ইসলাম, শিকদার দীপক, জাবেদ আহমদ, আশরাফুল আম্বিয়া, কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আতাউর রহমান বঙ্গি, তামিম আহমেদ স্বাধীন, শ্রমিকলীগের গোলাম কিবরিয়া প্রমুখ।
মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। কাষ্টঘরের দলিত শ্রেণির কলোনিতে একটি টিউবওয়েল প্রদানের প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় আনোয়ারুজামান একটি স্মার্ট নান্দনিক শহর গড়তে তাকে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে আহবান জানান। পাশাপাশি তিনি সিটির প্রতিটি ওয়ার্ডের শিশু কিশোরদের সুশিক্ষায় অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি আধ্যাতিক নগরীর উন্নয়নে সর্বদা প্রহরীর মতো জেগে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে সভাস্থলে পৌঁছালে শতশত নারী পুরুষ আনোয়ারুজ্জামান চৌধুরীকে শ্লোগানে শ্লোগানে বরণ করে নেয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain