শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বাহুবলে আশ্রয়ণ প্রকল্পে আগুন, পুড়ে গেছে ১০ ঘর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবলে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানিপুর পায়রাটিলা এলাকায় এই ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মোহাম্মদ ইব্রাহিম।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১০টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ তদন্ত শেষে বলা যাবে।’

স্থানীয় লোকজন জানান, আজ সকাল ৯টার দিকে পায়রাটিলা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লাগে। তা মুহূর্তেই অন্য ঘরে ছড়িয়ে পড়ে। একে একে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আশ্রয়ণ প্রকল্পটি উঁচু টিলায় হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, আগুনে প্রকল্পের মোট ৫০টি বাড়ির মধ্যে ১০টি পুড়ে গেছে।

ওসি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশ্রয়ণ প্রকল্পে আগুনের সূত্রপাত। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১০টি ঘর পুড়ে যায়।’

খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, পুটিজুরী ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী, পুটিজুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনসহ পুলিশের বিভিন্ন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain