শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ-লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটায় উপজেলার দক্ষিণ ঢালারপাড় প্রেমকাড়া নামক খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ ব্যক্তি হোরন মিয়া (৩২) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের হোসেন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

নিখোঁজ হোরন মাছ বিক্রি করে সংসার চালান। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার দুপুরে প্রেমকাড়া খালে মাছ ধরার জন্য ডুব দেন হোরন। পরে তিনি আর উঠে আসেননি। এক রাখাল ঘটনাটি দেখে পরিবারের লোকজনকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে আজ সকাল (মঙ্গলবার) সকালে এই লাশ উদ্ধার করে ডুবুরি দল।

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত বলেন, হোরন একজন মৃগী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain