শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বাবুল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আগেই ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। বৃহস্পতিবার ৫ সিটির প্রার্থী চূড়ান্ত করে দলটি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক, শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুল।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে এ প্রার্থী ঘোষণা করা হয়।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মনোনয়ন পেতে একাধিক নেতা তৎপরতা চালাচ্ছিলেন। গত সিসিক নির্বাচনে মেয়র পদে জাপার কেউ প্রার্থী না হলেও এবার অন্তত ৩ জন নেতা মাঠে সক্রিয় ছিলেন।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল ছাড়া অন্য দুজন হলেন- বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি আবদুস সামাদ।

নগরে পোস্টার, তোরণ, বিলবোর্ডেও মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দেন তারা। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্য থেকে বাবুলকেই বেছে নেয় দল।

ঈদের আগে নগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছিলেন, অতীতে সিলেট নগরের আশানুরূপ উন্নয়ন হয়নি। অপরিকল্পিতভাবে কাজ হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ কমেনি। নগরের উন্নয়নের লক্ষ্যেই আমি প্রার্থী হতে আগ্রহী।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে অংশ নেবে কি-না এখনো নিশ্চিত নয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain