শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জাফলং ঘুরতে যাওয়ার কথা বলে অপহরণ: যেভাবে উদ্ধার ৪ শিশু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরের দক্ষিণ সুরমার দক্ষিণ খোজারখলা কলোনি থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। ওই নারীর নাম মায়মুনা (২৫)। সে কুমিল্লার লাকসাম হাজিপুর এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

গত শুক্রবার (৫ মে) দুপুরে দক্ষিণ খোজারখলার ভাড়াটিয়া কলোনি থেকে জাফলং বেড়াতে যাওয়ার কথা বলে ৪ শিশুকে নিয়ে উধাও হয় মায়মুনা। পরে শনিবার (৬ মে) সকাল ৭টায় নিখোঁজ হওয়া চার শিশুকে সিলেট রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ায় শিশুরা হলো- দক্ষিণ সুরমার দক্ষিণ খোজারখলা এলাকার।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার খোজারখলা ভাড়াটিয়া বাসা থেকে ৪ শিশু নিখোঁজ হয়। এ বিষয়ে শিশুর অভিভাবকরা থানা পুলিশকে অবহিত করেন। চার শিশুকে তাদের প্রতিবেশী মায়মুনা জাফলং বেড়ানোর কথা বলে বাসা থেকে নিয়ে যায়। এসময় মায়মুনা শিশুদের নিয়ে সিলেট রেল স্টেশন থেকে ট্রেনে করে কুমিল্লার লাকসাম যায়। পরে পুলিশের প্রচেষ্টায় ফিরতি ট্রেনে তাদের সিলেট নিয়ে আসে। শনিবার সকাল ৭টায় নিখোঁজ হওয়া ৪ শিশুদের উদ্ধার করে অপহরণকারী মায়মুনাকে সিলেট রেল ষ্টেশন থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘৪ শিশু নিখোঁজের বিষয়টি জানার পর আমরা তথ্য সংগ্রহ করি। তাদের উদ্ধারে প্রচেষ্টা চালাই, এতে আমরা সফল হয়েছি। এরপর অপহরণকারী মায়মুনাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain