শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে হজযাত্রীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেছেন, হজ প্রশিক্ষণ হজযাত্রীদের সমৃদ্ধ করে। এর ফলে যথাযথভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা হজ পালন করতে পারেন। তাই বিত্তবান মুসলিমদের হজের সফরে রওনা হওয়ার আগে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে হজ আদায়ের নিয়মনীতি সম্পর্কে ধারণা নেওয়া উচিত।

সোমবার (৮মে) নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে সিলেট জেলার হজযাত্রীদের ৪ দিনব্যপি হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সিলেট জেলার ১৮৫৩ জন হজযাত্রীর জন্য ইসলামিক ফাউন্ডেশন এই প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া।বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিন।

অনুষ্ঠানে হজ প্রশিক্ষণ প্রদান করেন হাবের সাবেক সহ সভাপতি মোতাহার হোসেন বাবুল, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমদ শাহরিয়ার, মাওলানা হাবীব আহমদ শিহাব ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইমরুল হাসান।

সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শিহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেন, হজযাত্রীরা আল্লাহর ঘরের মেহমান। তারা সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালন করেন। হজের বিধিবিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে অবহিত না থাকলে হজযাত্রী সমস্যার সম্মুখিন হন। সেজন্য এই প্রশিক্ষণের আয়োজন। আশা করি প্রশিক্ষণে অংশ নিয়ে হজযাত্রীরা উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain