শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজেছাত্রীকে এসিড নিক্ষেপ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজেছাত্রীকে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার ঘটনায় লাল চাঁন বাউরী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীকে লাল চাঁন বাউরী বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেন চাঁন। এতে ওই ছাত্রীর মুখমণ্ডল ঝলসে যায়। পরে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লাল চাঁনকে আসামি থানায় মামলা করেন। অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি লাল চাঁনকে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain