শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

‘লালে লাল বাবা সিলেট শাহজালাল মাজারে ‘লাকড়ি তোড়া’ উৎসব

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরস উপলক্ষে লাকড়ি তোলা উৎসব হয়েছে। প্রতিবছর দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে এ উৎসব হয়।

বুধবার (১৭ মে) সকাল থেকে হাজারো ভক্তরা ‘শাহজালাল বাবা কী জয়’ ‘৩৬০ আউলিয়াকি জয়’ ‘লালে লাল বাবা শাহজালাল’ স্লোগান দিয়ে শাহজালাল ভক্তরা লাক্কাতুড়া বাগান অভিমুখে রওয়ানা দেন। পরে তারা লাকড়ি নিয়ে দরগাহে ফিরে আসেন।

 

সকাল থেকেই সিলেট শহর ও শহরতলী, বিভিন্ন উপজেলা থেকে বাদ্য বাজিয়ে দরগাহ প্রাঙ্গণে শুরু হতে থাকেন মানুষজন। শুধুমাত্র সিলেট শহর নয় অন্যান্য জেলা, মাজার-খানকা শরিফ, বাউল সংগঠন ও গ্রামগঞ্জ থেকে মানুষজন আসেন এই লাকড়ি তোড়া উৎসবে।

ইতিহাসবিদরা বলেন, শাহজালাল (রহ.) জীবদ্দশায় লাকড়ি সংগ্রহ করে রান্না করতেন। সেই ঐতিহ্য রক্ষা করে ৭শ’ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোলা উৎসব করা হয়। লাকড়ি সংগ্রহ করার পর নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এই লাকড়ি দিয়েই ওরসে শিরনি রান্না করা হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain