শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে আমিও ব্যক্তিগত ভাবে ব্যবসায়ীদের সম্মান করি।

ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাবো।

আনোয়ারুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনর্ভাসন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,বাংলাদেশের গ্যাসের বড় চাহিদা যোগান দেয়া হয় সিলেট থেকে অথচ সিলেটের মানুষ এখনো গ্যাসের জন্য ধর্ণা দিতে হয়।আমি যদি ২১ জুনের নির্বাচনে বিজয়ী হতে পারি তা হলে এসব নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে একটা সমাধানের চেষ্টা করবো।আপনারা আমাকে সহযোগীতা করুন আমি সিলেটের জন্য কাজ করতে চাই।

সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাজোয়ান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট ব্যবসায়ী গাজী জাফর সাদেক কয়েস,সাবেক অধ্যক্ষ সিরাজুল হক সিরাজ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামসুজ্জামান জামান,বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ, হুমায়ুন আহমদ,এডভোকেট নাদিম রহমান,সাব্বির আহমদ,মনির আহমদসহ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain