শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে সিলেটে বিভিন্ন সামাজিক সংগঠনের মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র সমর্থনে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও লিভার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. আরমান আহমদ শিপলু।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধবাভে কাজ করতে হবে এইং আগামী ২১ জুন নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সুরমা বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট এর সভাপতি কাজী মুহিবুর রহমান সুয়েব এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি উৎফল বড়ুয়া, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর সভাপতি আক্তার হোসেন, ওয়েব অব হিউম্যানিটি এ্যলায়েন্স সিলেট এর সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন জনি, কাজী ইয়াসিন, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর আইন সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, মো. সাকিব রানা কবির, এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, শায়েখ আহমদ, দ্বীন ইসলাম, নাঈম ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain