শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২৯ মে থেকে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। আগামী ২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

রোববার (২১ মে) দুপুরে সুনামগ‌ঞ্জ পৌর শহ‌রের ম‌ল্লিকপু‌রে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সিলেট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক বলেন, ‘গত ৩ মে আমরা তিন দফা দাবিতে ধর্মঘট পালনের ঘোষণা দিই। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত রাখি। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি মানা হয়নি। তাই আগামী ২৮ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর ভেতরে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain