শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে স্কুল ছাত্র অপহরণ, দেড় ঘন্টা পর উদ্ধার!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে এক স্কুল ছাত্র অপহরণের দেড় ঘন্টার মাথায় উদ্ধার হয়েছে। অপহরণ হওয়া হাসান আহমদ মিরাবাজারের আঁগপাড়া এলাকার ছুনু মিয়ার ছেলে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে ৮ টায় ধোপাদিঘীর ওয়াকওয়ে এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জকিগঞ্জের ছয়ঘরি গ্রামের আব্দুল গনির ছেলে তারিকুল ইসলাম, গোয়াইনঘাটের নয়াগাঁওয়ের ফকরুল ইসলামের ছেলে অমর ফারুক সাদিক, সুনামগঞ্জের হাসন নগরের আব্দুল কালামের ছেলে সাগর আহমদ।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে অভিযান কাজ শুরু করে কোতয়ালী থানা পুলিশের একটি দল। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত ১০ টায় নয়াসড়ক এলাকা থেকে তিন ঐ স্কুলছাত্রসহ তিনজনকে আটক করে পুলিশ।

কোতয়ালী থানাার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের অনেকগুলো টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করে। অপহরণের পর দেড় ঘন্টার সাঁড়াশি অভিযানে উদ্ধার করা হয় কিডন্যাপ হওয়া হাসান আহমদকে। আটক তিনজন তাদের প্রাথমিক জবানবন্ধীতে বলেছে তাদের উদ্দেশ্য ছিলো মোবাইল ও টাকা ছিনতাই করা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain