শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেট সিটি নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একইসাথে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির।

মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি), মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) , মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

মনোনয়ন বাতিল হওয়া মেয়রপ্রার্থীরা সবাই স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থীরা হলেন- সামছুন নুর তালুকদার, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদির জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিন দিনের আপিল করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain