শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জগন্নাথপুরে উপ নির্বাচন: ভোটার শূন্য কেন্দ্র

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ৮১টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। অনেক কেন্দ্র এখনও কোনো ভোট পড়েনি।

সরেজমিনে দেখা যায়, রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুই থেকে তিনজন ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। অনেক কেন্দ্রে এজেন্ট আর পুলিশ ছাড়া কেউ নেই।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখে ১শ ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২শ ৩১ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৯শ ১৭ জন। নির্বাচনে স্থায়ী বুথ রয়েছে ৫২৯টি ও অস্থায়ী ৭০টি। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৪জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্যসহ র্যাব, বিজিবি, ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট নির্বাচন মনেটরিং ও সার্বিক আইনশৃঙ্খলার দায়িত্বে কাজ করছেন।

নাম প্রকাশে অনুচ্ছিক এক ভোটার জানান, আমরা তো ভয় নিয়েই ভোট দিতে আসছি। একটাতে ভোট দিলে অন্যটাতে মধ্যে ভোট চলে যায়। গত বারের মত এবারের নির্বাচনে তেমন আমেজ নাই। মানুষ এখন ভোট দিতে চায় না।

আলমপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যলয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আ‌শিকুর রহমান বলেন, ভোটারের উপস্থিতি কম এটা সত্য। তবে আশা করছি, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে। তবে কেন্দ্রে এখম পর্যন্ত কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain