শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক নির্বাচনে-আপিলে প্রার্থিতা ফিরে পেলেন এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাদ পড়াদের মধ্যে এক মেয়র ও সাত কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আপিল কর্তৃপক্ষের দায়িত্বে থাকা সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেনের কাছে তারা আপিল করে প্রাথর্ধীতা ফিরে পান।

তবে আপিলেও প্রার্থিতা পাননি দুই মেয়র প্রার্থী ও দুই কাউন্সিলর প্রার্থী। মঙ্গলবার দিনব্যাপী সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলের এই শুনানি হয়।

আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হলেন মো. শাহজাহান মিয়া। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, ৪ নম্বর ওয়ার্ডের তাহমিনা বেগম এবং ৬ নম্বর ওয়ার্ডের কামরুন নাহার চৌধুরী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডের মো. ফখরুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডের আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম এবং ৩৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাব উদ্দীন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব এবং পরিচালক স্থানীয় সরকার) জাকারিয়া বলেন, আপিল করা প্রার্থীদের মধ্যে দুজন মেয়র প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে। এর বাইরে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে আরও দুই প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। বাকি আট প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। তাদের নির্বাচনে কোনো বাধা নেই।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে। সিলেটে মেয়র পদে ১১ জন ও ৪২ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৭৬ জন মনোনয়পত্র জমা দেন। এদের মধ্যে ২৫ জুন মনোনয়নপত্র যাচাইবাছাইকালে ৫ মেয়র প্রার্থী ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

আগামী ১ জুন পর্যন্ত সিলেটে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain