শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

শাহজালাল-শাহপরান মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু -আনোয়ারুজ্জামানে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রতীক বরাদ্দের পর হযরত শাহজালালের (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীকের) মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

শনিবার (৩ জুন) দুপুর ১২টায় হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন তিনি।সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে মোনাজাত করেন।

 

পরে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে দরগাহগেইট এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।পরবর্তীতে তিনি হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করেন এবং সেখানেও দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ,অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ২৩ মে, মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই ছিলো ২৫ মে, বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ছিলো ২৬ থেকে ২৮ মে, শুক্র থেকে রোববার পর্যন্ত।

 

আপিল নিষ্পত্তির তারিখ ছিলো ২৯ থেকে ৩১ মে, সোম থেকে বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো ১ জুন।প্রতীক বরাদ্দ দেয়া হয় ২ জুন শুক্রবার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain