শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

নগরীর কালীঘাট চাউলবাজারে গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, ব্যবসায়ীদের পিছনে রেখে কোন উন্নয়ন করা সম্ভব নয়। নগরীর সকল ব্যবসায়ীদের ন্যায্য পাওনা যথাসময়ে দিতে হবে। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে ব্যবসাবান্ধব নগরী তুলতে চাই।
তিনি রবিবার (৪ জুন) দুপুর ১২টায় নগরীর কালীঘাট চাউলবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যক্তকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিযোগ করে বলেন, আমাকে ভয় দেখানো হচ্ছে। আমার নেতাকর্মীদের উপর হামলা-লুটপাট চলছে। আমি এর বিচার আল্লাহর কাছে দিয়ে রেখেছি। আর আপনাদের মাধ্যমে জনগণের কাছে বিচার দিয়ে রাখলাম।
তিনি ২১ জুনের নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ব্যবসায়ী সহ নগরবাসীর কাছে আহবান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain