শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেট নগরে সবজি বিক্রেতা খুন: মূল হোতা গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকায় ছুরিকাঘাতে গোবিন্দ দাস (৩৫) নামে এক সবজি বিক্রেতা খুনের ঘটনার মূল হোতা হৃদয় আহমেদ ওরফে সার্কিটকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

রোববার (৪ জুন) ভোররাতে জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকার রফিক মিয়ার ছেলে।

রোববার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর মিডিয়া অফিসার আফসান আল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হৃদয়কে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ছায়া তদন্তের মাধ্যমে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্যতম মূল আসামীর অবস্থান শনাক্ত করা হয়। রোববার ভোররাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদ সার্কিটকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরের ধোপাদিঘী পাড়ের হোটেল অনুরাগের লাগোয়া গলির রাস্তায় সামনে সবজি বিক্রেতা গোবিন্দ দাস খুন হন। একই দিন খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পূর্বে গ্রেপ্তারকৃতরা হলেন, সাদিপুর শিবগঞ্জ এলাকার সেলিম মিয়ার ছেলে রাহাত রাব্বি, একই এলাকার রিন্টু দাসের ছেলে সৌরভ দাস, টিলাগড় ভাটাটিকর এলাকার আলমাছ মিয়ার ছেলে আতিকুর রহমান শুভ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain