শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

নগরীর বিয়ে বাড়িতে চুরি, চোর চক্রের ৬ জন গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরের জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় মুহিবুর রহমানের বাসা থেকে বিয়ের দিন নগদ টাকাসহ স্বর্নলংকার চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মইয়ারচর সাকিনের শফিকুর রহমান শফিক (৫৪), আমিনা আক্তার (২২), নলকট গ্রামের আল আমিন (২২), তারেক (১৮), জুবায়ের (১৪) এবং পালপুর গ্রামের মারজান (১৪)।

এদের মধ্যে তারেক, জুবায়ের এবং মারজান ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৪ জুন) মুহিবুর রহমানের ছোট বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই সেন্টারে থাকার সুবাদে ঘরের গ্রিল ভেঙ্গে বাসায় ঢুকে নগদ টাকাসহ স্বর্নলংকার নিয়ে যায় চোরেরা। ঘটনার মূল হোতা মারুফকে গ্রেপ্তারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain