শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

গোয়াইনঘাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন: বালু চাপা পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপ পড়ে নূর মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকার সারী নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ (১৯) উপজেলার বাউরভাগ হাওর এলাকার সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নূর মোহাম্মদ মঙ্গলবার সকালে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের করতে নদীতে যায়। কাজ করার এক পর্যায়ে পাইপে জ্যাম লেগে গেলে নদী থেকে বালু উঠানোর জন‍্য পানিতে ডুব দিয়ে মেশিনের পাইপ বাঁধতে গেলে ওপর থেকে বালিমাটি ধ্বসে চাপা পরে যায় সে। বিষয়টি বুঝতে পেরে সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
বালু চাপায় যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ড্রেজার মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে বালুচাপায় এক যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain