শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কদমতলী পয়েন্টে ২৫ ও ২৬নং ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সিলেটকে মনে প্রাণে ভালোবাসতেন। তার দলের প্রার্থী হিসেবে নজরুল ইসলাম বাবুলকে আগামী ২১ জুনের নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করুন।
তিনি মঙ্গলবার (৬ জুন) রাতে নগরীর কদমতলী পয়েন্টে ২৫ ও ২৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় পার্টি নেতা হিরা মিয়ার সভাপতিত্বে পথ সভায় মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হই, তবে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ড সহ নগরীর ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্ল্যানের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো।
পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বসির, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ।
জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলীর পরিচালনায় পথ সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জাপা নেতা মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ তালুকদার, মামুনুর রশীদ, আবুল কালাম তাপাদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম মুর্শেদ খান, যুব সংহতি নেতা বুলবুল আহমদ, জাহাঙ্গীর খান, মহানগর মহিলা পার্টির সভানেত্রী রুনা বেগম, যুব সংহতি নেতা হাসান আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এনামুল কবির। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain