শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

নিহত ১৫ শ্রমিকের মধ্যে ১২ জনের দাফন সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় মৃত ১৪ শ্রমিকের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এর মধ্যে দিরাই উপজেলার ভাটিপাড়া, রাধানগর ও রফিনগর ইউনিয়নের মোট নয়জন এবং শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ও শিমুলবাঁক ইউনিয়নের তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

 

পেশায় এরা সবাই নির্মাণ শ্রমিক। সন্ধ্যার পর এদের সবার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিহতদের সিলেট থেকে সুনামগঞ্জের তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

 

এরআগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হন।

সন্ধ্যার পর প্রথমে ভাটিপাড়া গ্রামের রশিদ মিয়া ও বাদশা মিয়ার জানাজা পড়ানো হয়।

 

জানাজার নামাজে গ্রামের আশপাশের শোকার্ত লোকজনসহ দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন অংশগ্রহণ করেন। এশার নামাজের আগে ও পরে একে একে সবার জানাজা শেষে নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

 

দিরাই উপজেলার নিহতরা হলেন- আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিস মিয়া (৫০), একই উপজেলার ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৬), একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে বাদশা মিয়া (১৯), মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া (৫০), মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নুর (৬০), সাগর আহমদ (১৮), উপজেলার মধুপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে সাধু মিয়া (৪০), গছিয়া গ্রামের মৃত বারিক উল্লাহর ছেলে সিজিল মিয়া (৩৫) ও কাইমা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain