শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট ওসমানী হাসপাতালে ‘চুরির অপবাদে’ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ওসমানী হাসপাতাল এলাকায় শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগওসমানী হাসপাতাল এলাকায় শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ জুন) সকালে হাসপাতাল এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নয়ন মিয়া (২০)। তার বাড়ি বিশ্বনাথ উপজেলায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দুজন শ্রমিক নয়ন ও আইয়ুব আলীকে চুরির অভিযোগে একটি রুমে নিয়ে ব্যাপক মারধর করেন। পরে আহত অবস্থায় সকাল সোয়া ৯ টার দিমে নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে আরও এক শ্রমিককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain