শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হাতপাখার প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের সন্ত্রাসী বাহিনীর হামলা সরকারের জন্যই বিপর্যয় ডেকে আনছে। একজন মেয়র প্রার্থীর ওপর হামলা চালিয়ে তারা ভোটারদের দূরে সরিয়ে রাখতে চাইছে।

বক্তব্য দেন মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, ইসহাক আহমদ ও শফিক আহমদ।

এদিকে মুফতি ফয়জুল করিমের ওপর হামলায় নিন্দা ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সিলেটের মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain