শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

২৩ নং ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণ লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা উঠে পরে লেগেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না। উপরে আল্লাহ আছেন, নীচে আমার প্রাণপ্রিয় নগরবাসী আছেন। নগরবাসীর প্রতি আমার অগাদ বিশ্বাস রয়েছে, তারা পল্লী বন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের লাঙ্গলকে বিজয়ী করবেন। আমি মেয়র নির্বাচিত হলে এই নগরীকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো।
তিনি সোমবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর মাছিমপুরের শাহজালাল ব্রীজের পাশে ২৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী সাজিদুর রহমান এর সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশির।
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহীন এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা এমাদ উদ্দিন রাজু। বক্তব্য রাখেন জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, সিলেট জেলা যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী, আব্দুল হান্নান রুমন, আব্দুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain