শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটে ভোট বর্জন : যা বললেন হাত পাখার মেয়র প্রার্থী মাহমুদুল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ এনে সিলেটে হাত পাখার মেয়র প্রার্থী মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১২ জুন) রাত ৮টায় মহানগরের শিবগঞ্জস্থ এলাকায় হাত পাখার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তিনি ঘোষণা দেন।

এ সময় নির্বাচন কমিশনকে ব্যর্থ উল্লেখ ও কমিশনের পদত্যাগ দাবি করে মাহমুদুল বলেন- বরিশাল ও খুলনা সিটিতে ভোটের পরিবেশ বলে দেয় তারা ব্যর্থ। তাই আমরা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

মঙ্গলবার লিখিতভাবে নির্বাচন বয়কটের ব্যাপারে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে বলে জানান মাহমুদুল।

ব্রিফিং-এর সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিনিয়র সহসভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ ও জেলা শাখার সহসভাপতি আমির উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain