শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কাউন্সিলর প্রার্থী সিকন্দর আলীর সমর্থনে গনসংযোগ ও নির্বাচনী প্রচার মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ডের ব্যাডমিন্টন প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. সিকন্দর আলীর সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে গনসংযোগ ও নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়।
শুক্রবার (১৬ জুন) বাদ জুম্মা মিছিলটি ১২নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করেন পুনরায় নির্বাচনী কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও হাজী মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় কাউন্সিলর প্রার্থী সিকন্দর আলী বলেন, আপনারা ২০ বছর আমাকে উন্নয়নের জন্য যেভাবে সুযোগ দিয়েছেন ঠিক তেমনিভাবে আবারও আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে ব্যাডমিন্টন প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে ১২নং ওয়ার্ডকে একটি স্মার্ট মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে পারি। তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী আমার নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করছে। ইনশাআল্লাহ আগামী ২১ তারিখ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জনগণ তার জবাব দেবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী শিবলু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মো. খায়ের আহমদ, আছলাম মিয়া, ইসকন্দর আলী, আখতার আহমদ, কবির আহমদ শিপু, বিডিআর এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মানিক মিয়া, লাহিন মিয়া, হানিফ মিয়া, অধ্যাপক মহি উদ্দিন ইকবাল, রুহেল আহমদ, মুমিন মিয়া, হানিফ আহমদ আরিফ, রুবেল আহমদ প্রমুখ। এছাড়াও ১২নং ওয়ার্ডের শেখঘাট, কুয়ারপার, ইঙ্গুলাল রোড, পিচের মুখ, টিকরপাড়া, আখরা এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain