শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আনোয়ারুজ্জামানের ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৭ জুন) দুপুর ১টার দিকে নগরের একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে স্মার্ট নগর গড়তে বিদ্যমান সমস্যাগুলো সমাধানকল্পে স্মার্ট নগরভবন, সবুজ পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট গড়ে জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগের এই প্রার্থী।

এছাড়া তার ইশতেহারে উদ্ধৃত বিষয়গুলোর মধ্যে রয়েছে পরিকল্পিত নগরায়ন, নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, শিক্ষা ও সংস্কৃতিবান্ধব, নারীবান্ধব, ব্যবসাবান্ধব সিলেটের অঙ্গীকার।

ইশতেহারে পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

এছাড়া তার অঙ্গীকারের মধ্যে রয়েছে সচল সিলেট, মানবিক উন্নয়নে সিলেট, প্রবাসী বান্ধব সিলেট, সম্প্রীতির সিলেট, পর্যটনবান্ধব সিলেট, সামাজিক অপরাধ নির্মূল, অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট, নাগরিকবান্ধব সিলেট, তারুণ্যের সিলেট, এবং প্রযুক্তির সিলেট গড়ার অঙ্গীকার।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সিলেটেও আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অতীতে কোনও সরকার করেনি। আমি সিলেটকে একটি স্মাট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামীর সিলেটকে স্মার্ট নগরী গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদলে, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের ভরপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain