শিরোনাম :
সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

নাইজেরিয়ায় মসজিদে হামলা, নিহত ১৮

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৬৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ত্রধারীরা মোটরবাইকে করে এসে হামলা চালায় বলে স্থানীয়দের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় মাজা-কুকা গ্রামের মাশিগু এলাকায় ভোর ৫টার দিকে হামলাকারীরা পৌঁছায়। স্থানীয়দের অভিযোগ, তারা আসার পরপরই মসজিদের ভেতরে ঢোকে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষবে অপহরণ করা হয়েছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান তারা।

নাইজারের পুলিশ কমিশনার জানান, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

মাজা-কুকা এলাকাটি রাজধানী থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্প্রতি প্রায়ই সেখানে হামলার ঘটনা ঘটছে।

সম্প্রতি নাইজেরিয়ার একটি কারাগারেও হামলা চালায় বন্দুকধারীরা। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে নিয়ে যায় তারা।

এছাড়াও এক সপ্তাহ আগে উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যার ঘটনা ঘটে।

সূত্র: রয়টার্স, এপি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain