শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

৭ বছরের বাক প্রতিবন্ধী ছেলের অভিভাবকদের সন্ধান চায় পুলিশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগর থেকে উদ্ধার হওয়া ৭ বছরের এক অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধীর ছেলের অভিভাবকদের সন্ধান চায় পুলিশ। গত সোমবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ (এসএমপি)

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৯ জুলাই) রাত ১০টার দিকে নগরের কুমারপাড়া পয়েন্টে ঘোরাফেরা করা অবস্থায় দেখে এক খেলনা বিক্রেতা প্রথমে তার বাসায় নিয়ে রাখেন। এরপর আবুল কাসেম নামের ওই খেলা বিক্রেতা বাক প্রতিবন্ধী ছেলের আত্মীয়স্বজনদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তারপর তিনি সোমবার (১০ জুলাই) বেলা দুটার দিকে ছেলেটিকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যান।

পুলিশ জানায়, ছেলেটি কথাবার্তা বলতে পারে না। নিরাপত্তার স্বার্থে তাকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ৭ বছরের অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধী ছেলেটির আত্মীয়স্বজনের কোন সন্ধান পাওয়া গেলে সিলেট কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের ০১৩ ২০ ০৬ ৭৫ ৭৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain