শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সালামত মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনার প্রতিবাদে প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত সালামত মিয়া বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। সে তিন সন্তানের জনক ও শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভেরাইটিজ দোকানের মালিক।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় সালামত মিয়া ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাতে তার মুখ ও কান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ লোকজন শমশেরনগর-ভানুগাছ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল হান্নান মোটরসাইকেলের আঘাতে ব্যবসায়ী সালামতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনার পর বড়চেগ গ্রামে শোকের মাতম শুরু হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকঞ্জি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথচারী রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। চালককে দ্রুত আটক করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীরা রাস্তা অবরোধ করে রাখে পরে আমরা এসে স্বাভাবিক করে দেই।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain