শিরোনাম :
তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার

বিজ্ঞ আলেম ওলামাগণ যুগে যুগে সিলেটকে আলোকিত করেছেন: ডা. আরমান আহমদ শিপলু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। অনেক সুফি সাধকগণ সিলেটে মহান আল্লাহ পাকের হুকুম ও রাসূল স. এর জীবনাদর্শ প্রচার করেছেন এবং সিলেটের মাটিতে শায়িত আছেন। পূণ্যভূমি সিলেটকে যুগে যুগে বিজ্ঞ আলেম ওলামাগণ আলোকিত করেছেন।
তিনি সোমবার (১৭ জুলাই) নগরীর ছড়ারপাড়স্থ ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা হল রুমে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী (রহ.), আল্লামা আব্দুল মতিন ধনপুরী (রহ.) ও হাফিজ মাওলানা আবু বক্কর মাসুদ (রহ.) এর স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-আমিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফয়জুল উলুম সিলেটের প্রিন্সিপাল মুফতি ফয়জুল হক জালালাবাদী, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা মো. রফিকুল ইসলাম, কুরআনিক এডুকেয়ার সেন্টার এর প্রিন্সিপাল হাফিজ মুফতি শফিকুর রহমান, জামিয়া দারুর রাশাদ এর প্রিন্সিপাল মাওলানা কায়ছান মাহমুদ আকবরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ সহ-সভাপতি মোঃ আফজল আহমদ, মাওলানা সামাদ আহমদ, মোঃ শাহজান আহমদ, সাজ্জাদ মিয়া, নওফল আহমদ, রওশন মিয়া, এরশাদ আলী, সোবহান মিয়া, তৌফিক মাহি প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain