শিরোনাম :
গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বিশ্বনাথে নৌকার ভরাডুবি!

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস- এই ৫টি ইউনিয়নে সোমবার (১৭ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫টি ইউনিয়নের কোনোটিতেই পাস করতে পারেনি নৌকা।

রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী- উপজেলার অলংকারী ইউনিয়নে স্বতন্ত্রের ব্যানারে উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান লিটন ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।

রামাপাশা ইউনিয়নে সদ্য বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি (বিদ্রোহী প্রার্থী) ইমাম উদ্দিন আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ও সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ (চশমা)।

দৌলতপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন সদ্য বহিস্কৃত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ মো. আরব খান (চশমা)।

বিশ্বনাথ সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

আর দেওকলস ইউনিয়নে জয়লাভ করেছন সদ্য বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি (বিদ্রোহী প্রার্থী) ফখরুল ইসলাম মতসিন (আনারস)।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain