শিরোনাম :
গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রায় এমপি হাবিব ও অধ্যাপক জাকিরের ‘অশান্তি’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরআগে রেজিস্টারি মাঠ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত একাধিক নেতা জানান, শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের বক্তব্য চলাকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হতে দেখা যায়। পরে উপস্থিত অন্য নেতারা তাদের বিষয়টি সমাধান করেন। তবে কোন কারণে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, উনার (এমপি হাবিব) সঙ্গে কোন কিছুই হয়নি। আমাদের শান্তিপূর্ণ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

তবে শোভাযাত্রায় উপস্থিতে একাধিক দলীয় নেতা বাকবিতন্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain