শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

আমি তো প্রেগন্যান্ট নই’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: অভিনেত্রীদের জীবন মানেই একটা গুঞ্জন প্রায়ই শোনা যায়; আর সেটা হচ্ছে ‘মা’ হওয়া। বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়নি। এর আগে একাধিকবার তার মা হওয়ার গুঞ্জন উঠেছিলো। কিন্তু তখন মুখ না খুললেও সম্প্রতি তাকে নিয়ে উঠা গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিপাশা বলেন, আমার পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি, ওজন বাড়লেই আমার মা হওয়া নিয়ে পরিবারের ভেতর এবং বাইরে অনেক জল্পনা তৈরি হয়। আমি ফিটনেস অ্যাম্বাসেডর কিন্তু কখনো কখনো ফিটনেসের কথা ভাবি না। তার মানে অস্বাস্থ্যকর কিছু করি তা নয়। এটাও জানি, যতক্ষণ আমার সন্তানকে না দেখছেন, ততক্ষণ আমাকে নিয়ে এই জল্পনা চলতেই থাকবে।

তিনি আরো বলেন, সবসময় এই আলোচনায় আমি বিরক্ত হই এমন নয়! কারণ আমার সম্পর্কে খারাপ কিছু তো বলা হচ্ছে না। কিন্তু আমি তো প্রেগন্যান্ট নই, এটাই খারাপ লাগার বিষয়।

এদিকে সন্তান নেওয়া প্রসঙ্গে বিপাশার স্বামী করণ সিং গ্রোভার বলেছিলেন, বিপাশা এটি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছে। আমরা ভুলে যাই যে, একটি আত্মা পৃথিবীতে আসে তার নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্তে। এখানে আমাদের হাতে কিছু নেই।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে মালা বদল করেন বিপাশা। তার মতো বড় মাপের স্টার কীভাবে টেলি তারকার সঙ্গে ঘর বাঁধতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। যদিও সমস্ত সমালোচনায় পানি ঢেলে গত পাঁচ বছর ধরে করণের সঙ্গে ঘর করছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain