শিরোনাম :
গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সিলেটে দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৭, পরিচয় মিলেছে ৪ জনের

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খগাইল নামক স্থানে সিএনচালিত অটোরিকশা ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাতটার দিকে খগাইল এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে রয়েছেন সিএনজি অটোরিকশার ৬ জন, অপরজন নোহা মাইক্রোবাসের চালক। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ৬ জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে একজন মারা গেছেন।

নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. ইদ্রিস আলী (৪০), কাজী আমির উদ্দিন (৫০), মো. কালন মিয়া ও তাহের। নিহত তাহের মাইক্রোবাসের চালক। তার বাড়ি ঢাকার রায়ের বাজারে।

নিহত বাকি তিনজনের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৭টার দিকে খগাইল এলাকায় পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে গাড়িটির সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain