শিরোনাম :
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত

ক্রিকেট মাঠে নামছে তারকারাও

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :: বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর একটি ক্রিকেট। যার সঙ্গে মিশে আছে আবেগ-উন্মাদনা। এর প্রমাণ মেলে আমাদের দেশেও। ক্রিকেট উন্মাদনা বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে বহু আগেই। আসছে ৫ অক্টোবর বিশ্বজয়ের মিশনে নামবেন বাংলার টাইগাররা। তবে তার আগেই মাঠে নামবেন নানা অঙ্গনের তারকা শিল্পীরা। সে তালিকায় আছেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা।

বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই করা হয়েছে এ আয়োজন। ‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।

 

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। আর প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক।

তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন। আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ দলের ক্যাপ্টেন এখনও নিশ্চিত হয়নি।

একটি সূত্রে জানিয়েছে, আগামী ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিনে শেষ হবে তারকাদের ক্রিকেট খেলার এ টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

খেলায় অংশে নেবেন আফরান নিশো, পরীমণি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও অনেকে। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain