শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

অবশেষে মুক্তি পেলো কণ্ঠশিল্পী পল্লব ভট্টাচার্য্যের “অপেক্ষা”

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪২ বার পড়া হয়েছে

বিনোদন :: বর্ণালী মিউজিক গ্যালারীর ব্যানারে দেব বাবুলের কথায় সিলেটের উদীয়মান জনপ্রিয় কণ্ঠশিল্পী পল্লব ভট্টাচার্য্যের কণ্ঠে ও সূরে স্টুডিও মনপুরার সঙ্গীত আয়োজনে “অপেক্ষা” শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে ইউটিউব সহ সব অনলাইন প্লাটফর্মে (গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=Ay6Q9g74ZMo)
গত ১১ সেপ্টেম্বর এই গানটি ইউটিউবে খুব জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেকে গানটিকে সাদরে গ্রহণ করেছেন।
গানটির শিরোনাম ‘অপেক্ষায় ছিলাম দিনটির আসবে কবে, আজ সখী দেখা হবে তোমারই সনে, নয়নে নয়নে আজ হবে কথা, বুঝে নিয়ো তুমি সখী প্রেমেরই ভাষা, যে কথা বলিনি আমি কারো সাথে, সে কথাই বলবো সঙ্গোপনে, যে কথা বলিনি আমি কারো সাথে, সে কথাই বলবো সঙ্গোপনে’। গানটি নিয়ে অনেক উচ্ছাস উদ্দীপনা ছিলো আয়োজকদের মনে। গানটিতে অভিনয় করেছেন পল্লব, নিলা, রিংকু ও বিন্দু ।
বর্ণালী মিউজিক গ্যালারীর পরিচালক বাবুল দের সভাপতিত্বে ও রিপন এষ চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি বলেন, মানুষের স্বপ্ন ঠিক তেমনি, স্বপ্ন আশ্রয় দিতে হবে আশ্রয় পেলে স্বপ্ন বাধে। মানুষ যতদিন বেঁচে থাকবে, ততোদিন স্বপ্নই দেখবে। তিনি আরো বলেন, আমার সোনার বাংলা এই গানটি মানুষের হৃদয় ভরে উঠেছে। এই বাংলায় চিরদিন এই গান মানুষের হৃদয়ে মধ্যে থাকবে। গান দিয়ে শিল্পীরা কতকিছু বোঝাতে পারেন। দেশপ্রেম, সমাজের কথা, মানুষের কথা, প্রেম-ভালোবাসার কথা, গানের মাঝে মানুষ পায়। তিনি বর্ণালী মিউজিক গ্যালারীর স্বাগত জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের সফলতা কামনা করেন। এসময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain