শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

জগন্নাথপুরে যাত্রীবাহী বাসে মিললো ১৭ বস্তা ভারতীয় পণ্য, গ্রেপ্তার ৩

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস তল্লাসি করে ১৭ বস্তা ভারতীয় পন্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার আটককৃত দের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো, তাহিরপুর উপজেলার লাউড়ের গড় গ্রামের মৃত রাজ আমিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে নজির হোসেন (২৭) ও সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত তজমিল আলীর ছেলে ফরহাদ আলম (২৫)।

পুলিশ সুত্রে জানাযায়, গত রোববার রাত সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ উপজেলার ঘোষগাও কাটাগাঙ্গ সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আল-শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে। এসময় বাসটির মালামাল রাখার স্থান থেকে ১৭ বস্তা ভারতীয় তৈরী ফুচকা, হরলিক্স ও কোল্ড ড্রিংকস জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।

 

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভারতীয় মালামাল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে ঢাকায় বিক্রয়ের জন্য নেওয়ার পথে এসব পণ্য জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর ও নজির হোসনসহ বাসের সুপারভাইজার ফরহাদ আলম কে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, যাত্রীবাহী বাসটিকেও জব্দ করা হয়েছে। তবে, বাসে থাকা বাকি যাত্রীদের অন্য গাড়ি দিয়ে ঢাকায় পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain