শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  যশোরের বাঘারপাড়া থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে ওই স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ভিকটিম যশোরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তের সঙ্গে তার কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ভিকটিম বিদ্যালয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে চন্ডিপুর মাদ্রাসা মোড়ে পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন সহযোগীর সহায়তায় তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববা রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট নগরের শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল্লাহ ইফাদ (২০) কে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। ইফাদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain