শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পদ্মা রেল সেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পদ্মা রেল সেতু উদ্বোধনের জন্য মাওয়ার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী মাওয়া পৌঁছান তিনি।

এর আগে সকাল ১০টায় সড়ক পথে গণভবন থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

দুপুরে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা ১১টায় মুন্সীগঞ্জের মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন তিনি। দুপুর পৌনে ১ টায় মাওয়া থেকে পদ্মাসেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এরপর ভাঙ্গায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়ও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা শেষে পিতৃভূমি গোপালগঞ্জে যাবেন এবং সেখানে একদিন অবস্থান শেষে বুধবার সড়কপথে ঢাকায় ফিরবেন।

জানা গেছে, উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain